শুক্রবার

তুমি যদি বাড়িয়ে দাও হাত

তুমি যদি বাড়িয়ে দাও হাত

দেবাশিস ঘোষ

তুমি যদি বাড়িয়ে দাও হাত
তুমি যদি বাড়িয়ে দাও তোমার এক হাত -
এক থেকে দুই , মিলে যাবে সহস্র হাতে হাত ।
তুমি যদি বাড়িয়ে দাও হাত
তুমি যদি বাড়িয়ে দাও তোমার এক হাত
দেখবে : সমস্ত কুটিলতা ভুলে একে একে -
মিলে যাবে সহস্র হাতে হাত ।
তুমি যদি বাড়িয়ে দাও হাত
তুমি যদি বাড়িয়ে দাও তোমার এক হাত -
এক থেকে দুই , দুই থেকে চার :
ধীরে ধীরে একদিন মিলে যাবে সহস্র হাতে হাত ।
তুমি যদি বাড়িয়ে দাও ,
তোমার এক হাত -
এক থেকে দুই , হাতে হাত একদিন মিলে যাবে সহস্র হাত ।
তুমি যদি বাড়িয়ে দাও তোমার এক হাত -
দেখবে : সমস্ত কুটিলতা ভুলে –
একদিন ঠিক ঠিক মিলে যাবে সহস্র হাতে হাত
মিলে যাবে নিশ্চয়ই ।।