আমাদের চাঁচল:জহরাতলা হাইস্কুল' প্রাঙ্গণে থ্যালাসেমিয়া বাহক নির্ণায়ক ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হল।
'জহরাতলা হাইস্কুলে'র উদ্যোগে,
'মালদা সহযোগিতা সমিতি' ও 'ভারত স্কাউটস্ এন্ড গাইডস্', মালদা জেলা শাখার সহযোগিতায় ওই বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধের লক্ষ্যে 'সচেতনতা ও বাহক নির্ণায়ক' শিবির অনুষ্ঠিত হয়।জানা যায়, শিবিরে ১৬৪ জন ছাত্র-ছাত্রীর রক্তের নমুনা সংগ্রহ করে 'মালদা মেডিক্যাল কলেজ থ্যালাসেমিয়া ইউনিট'।
এছাড়াও সেখানে একটি সচেতনতা শিবিরও অনুষ্ঠিত হয়। ওই সচেতনতা শিবিরে এদিন বক্তব্য রাখেন 'জহরাতলা হাইস্কুলে'র প্রধান শিক্ষক ড. অনুপম ঝা, 'ভারত স্কাউটস্ এন্ড গাইডস্' , মালদা জেলা শাখা ও 'জেলা রক্তদান শিবিরে'র আহবায়ক অনিল কুমার সাহা, 'মালদা মেডিক্যাল কলেজ থ্যালাসেমিয়া ইউনিটে'র কাউন্সিলার অপরাজিতা সরকার, 'মালদা সহযোগিতা সমিতি'র সম্পাদক বিশ্বজিৎ বোস, শিক্ষক বিশ্বময় পাল প্রমুখ।ভিডিও প্রতিবেদনটি দেখুন।
#chanchal
#malda
# awarness
# thalassemia
# jaharatala high school
#আমাদের চাঁচল