একাধিক সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে চতুর্থ বর্ষ উদযাপন করছে এক স্বেচ্ছাসেবী সংগঠন।রাণী দাক্ষায়ণী উচ্চ বিদ্যালয়ে রবিবার ওই সংস্থার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি, রক্তদাতা সহ ওই সংস্থার চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে আগত অতিথিদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়। স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ নিয়ে সচেতনতামূলক প্রচারও করা হয় স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সিরাজুল হক বলেন, সংস্থার চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।এই পর্যন্ত ৪০জন স্বেচ্ছায় রক্ত দান করেছেন। আশা করছি ৭০ জন শিবিরে রক্তদান করবে। রক্তদাতা ও আগত অতিথিদের হাতে চারাগাছ তুলে দেওয়া হচ্ছে।" চাঁচলের সহকারী সুপার ত্রিদিব মাইতি বলেন, পাওয়ার অফ হিউম্যানিটির সদস্যরা সমাজসেবা মূলক কাজকর্ম করে চলেছে। ' সংস্থার সদস্যা মেহেক পারভিন বলেন ,' পরিবেশ রক্ষা করতে হলে আমাদের প্রত্যেকেই অবশ্যই গাছ লাগাতে হবে। রক্তদানেও সকলকেই এগিয়ে আসতে হবে । 'সংস্থার চতুর্থ বর্ষ পূর্তিতে সকলের কাছে বার্তা দেন তিনি।