চাঁচল -১ পঞ্চায়েত সমিতি এককভাবে গঠন করল তৃণমূল কংগ্রেস।
জানা গেছে, চাঁচল -১ পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অঞ্জনা সাহা । আর সহকারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাকির হোসেন। প্রসঙ্গত উল্লেখ্য, চাঁচল -১ পঞ্চায়েত সমিতিতে মোট আসন রয়েছে ২৪টি। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ওই ২৪টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১৫ , কংগ্রেস ৭ , সিপিআইএম ১ ও বিজেপি ১টিতে জয়ী হয়।সোমবার চাঁচল -১ পঞ্চায়েত সমিতি গঠন করা হয়। পঞ্চায়েত সমিতি গঠনের আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল নেতৃত্ব সহ কর্মিরাও।