বুধবার

জাতীয় সংবিধান দিবস পালন

ভারত সরকারের নেহেরু যুব কেন্দ্র মালদার উদ্যোগে, মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় ২৬ শে নভেম্বর মঙ্গলবার মালদায় জাতীয় সংবিধান দিবস পালন করা হয় ।এই উপলক্ষে একাধিক কর্মসূচি নেওয়া হয়। মালদার ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তেলিপুকুরের লিচু বাগান থেকে পদযাত্রা সহ এলাকা পরিক্রমা করা হয়। এলাকা পরিক্রমা পর পরিক্রমার পর অনুষ্ঠান প্রাঙ্গণের মূল মঞ্চে দিনটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিনের ওই অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন মালদা বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী অরবিন্দ ব্যানার্জি, বিশিষ্ট আইনজীবী জলি ভাস্কর , পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলার সহ-সম্পাদক সুনীল কুমার সরকার, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখা ও জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা, সদানন্দপুর ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল ঘোষ, সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা শাখার সমাজকর্মী সুরজিৎ মন্ডল, রামকৃষ্ণ মিশন শিশু সদনের শিক্ষিকা প্রভাতী ভৌমিক, মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটি অন্যতম সদস্যা মিলি দাস, ধ্রুব দাশ প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে সকলকে ধন্যবাদ জানান মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির সদস্য রবি পাল । আমাদের চাঁচল।
Please click the link:

https://youtu.be/I02Bar8_3Zs?si=8xvTk84qxDcKANuB


শারদীয়া উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। বিশেষ প্রতিবেদন।

মালদহ জেলার চাঁচলের দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির শারদীয়া উৎসবের এই বছর ১৮ তম পুজো।পুজোর থিম 'আত্ম চক্র'।রবিবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে শারদীয়া উৎসবের প্রস্তুতি শুরু করল দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি। ঢাকের বাদ্য, পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজো সম্পন্ন হয়।এই উপলক্ষে সেখানে পুজো কমিটির কর্মকর্তা , সদস্য সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির শারদীয়া উৎসবের এই বছর ১৮ তম পুজো । পুজোর থিম আত্ম চক্র। মণ্ডপ শিল্পী বাপ্পা ঝাঁ। আর মাতৃ প্রতিমা তৈরি করছেন কপিলহাটের প্রতিমা শিল্পী মানিক দাস।পুজো কমিটির সভাপতি অমিতেষ পাণ্ডে বলেন , " শারদীয়া উৎসবের ১৮ তম পুজো । পুজোর থিম আত্ম চক্র। মণ্ডপ শিল্পী বাপ্পা ঝাঁ। আর মাতৃ প্রতিমা তৈরি করছেন কপিলহাটের প্রতিমা শিল্পী মানিক দাস । বাজেট ধরা হয়েছে প্রায় ১১ লক্ষ টাকা। "

রবিবার

চাঁচলের দক্ষিণপাড়ায় 'অগ্রদূত ক্লাবে'র কালী প্রতিমার বিসর্জন দেওয়া হল।

ঢাকের বাদ্য বাজিয়ে মাতৃ প্রতিমার বিসর্জন দেওয়া হল।

চাঁচলের দক্ষিণপাড়ায় 'অগ্রদূত ক্লাবে'র কালী প্রতিমার বিসর্জন দেওয়া হল। বুধ লন দেওয়া হয়। ঢাকের বাদ্য বাজিয়ে মাতৃ প্রতিমাকে বিসর্জন স্থলে নিয়ে যাওয়া হয়। সুইমিং পুল ঘাটে মাতৃপ্রতিমার বিসর্জন সম্পন্ন হয়। দুজনের শোভাযাত্রায় ক্লাবের সদস্যরা সহ বাসিন্দারা উপস্থিত ছিলেন।শ্বস্তপ্রপ্রট্র দেবাশিস ঘোষের রিপোর্ট ।আমাদের চাঁচল।





 

মঙ্গলবার

দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বৈদ্যুতিন মাধ্যমের ২ সাংবাদিক




আমাদের চাঁচল :অবৈধভাবে নৌকোয় যাত্রী পারাপার ও বালি পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত বৈদ্যুতিন মাধ্যমের ২জন সাংবাদিক। জানা যায়, এক বৈদ্যুতিন মাধ্যমের চাঁচল মহকুমার সাংবাদিক অভিষেক সাহা ও চিত্র সাংবাদিক আব্দুল রাজীব হামলা চালায় দুষ্কৃতীরা। লাইভ সম্প্রচার করার সময় সাংবাদিকদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। চাঁচল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।
।চাঁচল থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট। আমাদের চাঁচল ‌।। (https://youtu.be/BsinuaAOBU8?si=evBhKyRfxBBdbPLu)

সোমবার

পুলিশের উদ্যোগে সচেতনতামূলক প্রচার কর্মসূচি

পথ নিরাপত্তার বিষয়গুলি নিয়ে সচেতনতামূলক প্রচার করল প্রচার করল চাঁচল থানার পুলিস। পাশাপাশি, বাল্যবিবাহ রোধেও সেখানে প্রচার চালানো হয় । 


চাঁচল -২ ব্লকের মালতীপুর বাসস্ট্যান্ডে শুক্রবার সন্ধ্যায় পুলিশের তরফে ওই সচেতনতামূলক প্রচার চালানো হয়। 
জানা যায়, প্রচার কর্মসূচির মাধ্যমে বাইক চালানোর সময় অবশ্যই মাথায় পড়তে হবে হেলমেট। গতি নিয়ন্ত্রণে রেখে চালাতে হবে বাইক। এই বিষয়গুলো নিয়ে মূলত প্রচার চালানো হয়। পাশাপাশি, 18 বছরের কম বয়সি মেয়েদের বিয়ে না দেওয়ার জন্য  অভিভাবকদের উদ্দেশ্যে সচেতনতামূলক প্রচার করা হয়। পুলিশ জানায়,মানুষকে সচেতন করার উদ্দেশ্যে চাঁচল থানা এলাকার বিভিন্ন প্রান্তে ধারাবাহিক ভাবে এই কর্মসূচি চালানো হচ্ছে।



এই ভিডিও প্রতিবেদনটি দেখুন। আমাদের চাঁচল।

শুক্রবার

চাঁচলে ভরদুপুরে বৃষ্টি এলো ঝেঁপে

চাঁচলে শুক্রবার ভরদুপুরে বৃষ্টি এলো ঝেঁপে । ভিডিও প্রতিবেদনটি দেখুন।https://youtu.be/5xtOqWZcrpA?si=4ljQU9Vh8YwJW7-0

বৃহস্পতিবার

জহরাতলা হাইস্কুলে বাহক নির্ণয় ও সচেতনতা শিবির

আমাদের চাঁচল:জহরাতলা হাইস্কুল' প্রাঙ্গণে থ্যালাসেমিয়া বাহক নির্ণায়ক ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হল।

'জহরাতলা হাইস্কুলে'র  উদ্যোগে,
'মালদা সহযোগিতা সমিতি' ও 'ভারত স্কাউটস্ এন্ড গাইডস্', মালদা জেলা শাখার সহযোগিতায় ওই বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধের লক্ষ্যে 'সচেতনতা ও বাহক নির্ণায়ক' শিবির অনুষ্ঠিত হয়।জানা যায়, শিবিরে ১৬৪ জন ছাত্র-ছাত্রীর রক্তের নমুনা সংগ্রহ করে 'মালদা মেডিক্যাল কলেজ থ্যালাসেমিয়া ইউনিট'।
এছাড়াও সেখানে একটি সচেতনতা শিবিরও অনুষ্ঠিত হয়। ওই সচেতনতা শিবিরে এদিন বক্তব্য রাখেন 'জহরাতলা হাইস্কুলে'র প্রধান শিক্ষক ড. অনুপম ঝা, 'ভারত স্কাউটস্ এন্ড গাইডস্' ,  মালদা জেলা শাখা ও 'জেলা রক্তদান শিবিরে'র আহবায়ক  অনিল কুমার সাহা, 'মালদা মেডিক্যাল কলেজ থ্যালাসেমিয়া ইউনিটে'র কাউন্সিলার  অপরাজিতা সরকার, 'মালদা সহযোগিতা সমিতি'র সম্পাদক বিশ্বজিৎ বোস, শিক্ষক বিশ্বময় পাল প্রমুখ।ভিডিও প্রতিবেদনটি দেখুন।

#chanchal
#malda
# awarness
# thalassemia
# jaharatala high school
#আমাদের চাঁচল

শনিবার

শিশুদের ইচ্ছে পূরণে অভিনব উদ্যোগ


 আমাদের চাঁচল:জেলার প্রান্তিক এলাকার শিশুদের ইচ্ছেপূরণে ৪০ জন শিশুকে গাড়ি করে গ্রাম থেকে মালদা শহরে নিয়ে আসা হয়।শপিংমলে প্রথমে তাদের পছন্দমতোন  পুজোর বাজার করা হয়। বাইপাসের ধারে রেস্টুরেন্টে খাওয়াদাওয়া সহ  তাদের জন্য খেলাধুলো ও মধ্যাহ্ন ভোজনেরও ব্যবস্থা করা হয়। 'জাগরণ, মালদা ওয়েলফেয়ার সোসাইটি'র পক্ষ থেকে শনিবার ওই উদ্যোগ নেওয়া হয়।এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'জাগরণ', মালদা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শুভজিৎ দাস, সদস্য বিকাশ মণ্ডল ও প্রভাতী ভৌমিক সহ 'ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্', মালদা জেলা শাখা ও জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা সহ অন্যান্যরা।  

 সংস্থার সম্পাদক শুভজিৎবাবু বলেন ,  বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া উৎসব। দুর্গাপুজোয় সংস্থার পক্ষ থেকে ১০০০ জনকে নতুন বস্ত্র বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে শিশুদের জন্য নতুন জামা কাপড় কেনা হলো। তাদের রেস্টুরেন্টে  খাওয়া-দাওয়া , মধ্যাহ্নভোজন সহ আনন্দদানের জন্য খেলাধুলোর ব্যবস্থা করা হয়। " 
তিনি আরোও বলেন,
 "মালদা জেলার বন্যা কবলিত এলাকাতেও সকলের সহযোগিতায় নতুন বস্ত্র বিতরণ করা হবে। "

বৃহস্পতিবার

গনিখান চৌধুরি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি'তে থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা শিবির

'গনিখান চৌধুরি  ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি'তে থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা  

আমাদের চাঁচল:থ্যালাসেমিয়া প্রতিরোধের লক্ষ্যে মালদহে বিনামূল্যে  'থ্যালাসেমিয়ার বাহক নির্ণায়ক পরীক্ষা ও সচেতনতা শিবিরে'র  আয়োজন করা হয়।মালদহের গনিখান চৌধুরি  ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি'র , কলেজ প্রাঙ্গণে বৃহস্পতিবার ওই শিবির হয় ।'গনিখান চৌধুরি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি' , মালদহের উদ্যোগে , 'উদীচী', মালদহ' , 'ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্' মালদহ জেলা শাখা ও  মালদহ মেডিকেল কলেজের থ্যালাসেমিয়া ইউনিটের সহযোগিতায় এদিন আয়োজিত হয় 'থ্যালাসেমিয়া বাহক নির্ণায়ক পরীক্ষা ও সচেতনতা শিবির। 'জানা যায়, 'বিবাহের পূর্বে রাশি বা কোষ্ঠী বিচার নয়, রক্ত পরীক্ষা করুন' শীর্ষক  বিষয়ে শিবিরে  সচেতনতামূলক আলোচনাও করা হয়। পাশাপাশি, ১৪৩ জন ছাত্রছাত্রীর রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে।ওই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন মালদহ 'গনিখান চৌধুরি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি'-র, অধ্যাপক ড. সৌমী ভট্টাচার্য,  ড. সৌরভ চক্রবর্তী,ড. শৌমিক ভৌমিক,'উদীচী', মালদহের সম্পাদক শিবাণী দাস, মালদহ মেডিকেল কলেজ, 'থ্যালাসেমিয়া ইউনিটে'র কাউন্সিলার সায়ন্তনী কুমার, 'ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস' মালদহ জেলা শাখা ও  জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরাও।
ভিডিও প্রতিবেদনটি দেখুন -https://youtu.be/YE4aOjgNjdw?si=JrtpOIekVxN_Xj4k

সোমবার

উত্তরাখণ্ডের বদ্রীনাথের মন্দিরের আদলে তৈরি হবে দুর্গা পুজোর মন্ডপ

আমাদের চাঁচল:কেদারনাথের পর এইবার উত্তরাখণ্ডের বদ্রীনাথের মন্দিরের আদলে তৈরি হবে দুর্গা পুজোর মন্ডপ। থাকছে বিশেষ আলোকসজ্জাও। শারদীয়া উৎসবে নজরকাড়া আয়োজন করতে চলেছে চাঁচল দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি।
উল্লেখ্য, গত বছর এই পুজো কমিটির পক্ষ থেকে কেদারনাথ মন্দিরের আদলে মন্ডপসজ্জা করা হয়েছিল। কেদারনাথ মন্দিরের  আদলে তৈরি পুজোমণ্ডপ দর্শনার্থীদের যথেষ্ট নজর কেড়েছিল। দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির কর্মকর্তাদের কথায় , এই বছরও বদ্রীনাথের মন্দিরের আদলে তৈরি পুজো মণ্ডব ও নয়নাভিরাম আলোকসজ্জা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করবে।এই বছর পুজোর বাজেট ধরা হয়েছে প্রায় ৮ লক্ষ টাকা।মন্ডপ সজ্জার দায়িত্বে রয়েছেন স্থানীয় শিল্পী বাপ্পা ঝা।আর এই পুজো কমিটির প্রতিমা তৈরির দায়িত্বে রয়েছেন স্থানীয় বিশিষ্ট মৃৎশিল্পী লালু পাল। খুঁটি পুজোর মধ্য দিয়ে আজ রবিবার শারদীয়া উৎসবের শুভ সূচনা হল চাঁচলের দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির। ঢাকের বাদ্য , ঘণ্টা ও শঙ্খের ধ্বনি, মঙ্গলঘট , নৈবেদ্য  ও পুরোহিতের পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শাস্ত্রবিধি মেনে রবিবার চাঁচলের দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির পুজো প্রাঙ্গণে খুঁটিপুজো অনুষ্ঠিত হল। মাতৃ আরাধনার প্রস্তুতি শুরু হল আজ থেকে।এইদিন খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তা সহ অন্যান্য বিশিষ্টজনেরাও।এইবছর চাঁচল দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির ১৭তম দুর্গা পুজো। মহকুমা সদর চাঁচলের অন্যতম এই দুর্গাপুজো কমিটিও  বরাবরই বিগ বাজেটের পুজো করে আসছে ।
দুর্গাপূজার কাউন্ট ডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। খুঁটি পুজোর পর চাঁচল দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির পুজো প্রাঙ্গণে আজ থেকেই শুরু হল পুজো মন্ডপের কাঠামো গড়ার কাজ। আরও বিস্তারিত জানতে আমাদের চাঁচল ইউটিউব চ্যানেলে এই লিংকে ক্লিক করুন https://youtu.be/nhU_e9vh0uY?si=wTcN0WOtmT82GqcE

বৃহস্পতিবার

কংগ্রেসের জয়ী ৫ প্রার্থীর সমর্থন নিয়ে কলিগ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস

কংগ্রেসের জয়ী ৫জন প্রার্থীর সমর্থন নিয়ে এককভাবে মালদহ জেলার চাঁচলের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েত দখল  করল তৃণমূল কংগ্রেস।প্রধান  হিসেবে স্বপদে বহাল থাকলেন রেজাউল খাঁন। আর উপপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তি দাস। অপ্রীতিকর ঘটনা এড়াতে  মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।প্রসঙ্গত উল্লেখ্য, এবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে  তৃণমূল পায় ৭ টি ,কংগ্রেস ৮ টি ও বিজেপি ৩ টি ও সিপিআইএম ২ টি আসন পায়।

প্রধান ও উপপ্রধানের জন্য তিন দলই লড়াই করে। ভোটাভুটিতে ২০ টি র মধ্যে ১২ টি ভোট পেয়ে প্রধান ও উপপ্রধান নির্বাচিত হয়।কলিগ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের পর আবির খেলায় মেতে ওঠে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ কর্মিরা ।

# ভিডিও প্রতিবেদনটি দেখুন। '  Amader Chanchol - Youtube channel -এ (https://youtu.be/UfPovI8ivyE?si=622FF0gIBly2s3cI)

মহকুমা সদর চাঁচলের প্রবেশ পথে

মহকুমা সদর চাঁচলের প্রবেশ পথে 81 নং জাতীয় সড়কের বেহাল দশা।ওই সড়ক পথে চলাচল করতে গিয়ে নাজেহাল অবস্থা মানুষজনের।
অভিযোগ,দীর্ঘদিন সংস্কারের অভাবে ওই স্থানে তৈরি হয়েছে একাধিক বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই জাতীয় সড়কের ওই স্থানটিতে জমে যায় জল। 
জলভরতি গর্ত পেরিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগের মুখে পড়তে হয় ছোট ,বড় যান চালক সহ নিত্যযাত্রী ও স্থানীয়দের।ওই স্থান দিয়ে চলাচল করতে গিয়ে বেশ কিছু টোটো ও অটোও ইতিমধ্যেই উল্টে যায়। মানুষজন জখম হয়েছেন বলেও স্থানীয়দের সূত্র থেকে জানা গেছে।অবিলম্বে জল নিকাশি ব্যবস্থা সহ সড়ক মেরামতির দাবি উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টির পর মহকুমা সদর চাঁচলের প্রবেশ পথের পরিস্থিতি ধরা পড়ল 'আমাদের চাঁচলে'র ক্যামেরায় ।বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও প্রতিবেদনটি। আমাদের চাঁচল ফেসবুক পেজে ও youtube চ্যানেলে(Amader Chanchol)
https://youtu.be/U--RSpUNlN4

মালদহ জেলা পরিষদের বোর্ড এককভাবে গঠন করল তৃণমূল

মালদহ জেলা পরিষদের বোর্ড এককভাবে গঠন করল তৃণমূল কংগ্রেস।বুধবার বোর্ড গঠন করা হয়।
সভাধিপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লিপিকা বর্মন ঘোষ।আর সহকারী সভাধিপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এটিএম রফিকুল হোসেন। উল্লেখ্য , মালদহ জেলা পরিষদের মোট আসন রয়েছে 43 টি । এইবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ওই 43 টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 34 টি ,কংগ্রেস 5টি ও বিজেপি পেয়েছে 4টি আসন। আমাদের চাঁচল (facebook পেজ) ও ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখুন।
(https://youtu.be/fSfKbbxjW64)

মঙ্গলবার

স্বাধীনতা দিবস পালন

আমাদের চাঁচল: মালদহ জেলার চাঁচল মহকুমার কলিগ্রাম হাইস্কুলেও মঙ্গলবার স্বাধীনতা দিবস পালন করা হয়।
অনুষ্ঠান শুরুর প্রথম পর্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।পড়ুয়াদের নিয়ে গোটা গ্রাম জুড়ে এইদিন একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।
   স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলে এইদিন রক্তদান শিবির আয়োজন করা হয়। জানা গেছে, প্রাক্তন ছাত্রছাত্রী ও স্কুল শিক্ষক সহ অন্যান্যরা এদিন ওই শিবিরে রক্তদানে এগিয়ে আসেন। প্রায় ৫০ জন এদিন ওই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা গেছে। শিবিরের শেষে রক্তদাতাদের হাতে শংসাপত্র ও একটি করে আম্রপলির চারা তুলে দেওয়া হয় ।

দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ,জখম ৩


দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ। জখম হয়েছেন একজন মহিলা সহ ৩ জন। 
মালদহ জেলার চাঁচল থানার পৌড়িয়ায় এক ইঁটভাটার সামনে চাঁচল- আশাপুর রাজ্য সড়কের উপরে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে । পুলিশ ,স্থানীয় ও হাসপাতালের সূত্রে জানা যায়, দুর্ঘটনায় একজন মহিলা সহ আরও দুইজন জখম হয়েছেন ।
আরও জানা গেছে, দুজন টোটো চালক তাদের জখম অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতা নিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। চাঁচলের super speciality  হাসপাতালে তাদের ভর্তি করা হয়। পাশাপাশি, তাদের পরিবারের লোকজনকেও খবর দেওয়া হয়। খবর পেয়েই  তাদের পরিবারের লোকজনেরা পেয়েই চাঁচলের সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে আসেন। দুর্ঘটনায় জখম ৩ জন চাঁচলের সুপারস্পেশ্যালিটি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতালের সূত্র থেকে জানা গেছে।  
'আমাদের চাঁচল' ফেসবুক পেজে ও 'Amader Chanchol' you tube channel এ ভিডিও প্রতিবেদনটি দেখুন ।।


সোমবার

চাঁচল -১ পঞ্চায়েত সমিতি এককভাবে গঠন করল তৃণমূল কংগ্রেস।

চাঁচল -১ পঞ্চায়েত সমিতি এককভাবে গঠন করল তৃণমূল কংগ্রেস।
জানা গেছে, চাঁচল -১ পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অঞ্জনা সাহা । আর সহকারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাকির হোসেন। প্রসঙ্গত উল্লেখ্য, চাঁচল -১ পঞ্চায়েত সমিতিতে মোট আসন রয়েছে ২৪টি। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ওই ২৪টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১৫ , কংগ্রেস ৭ , সিপিআইএম ১ ও বিজেপি ১টিতে জয়ী হয়।সোমবার চাঁচল -১ পঞ্চায়েত সমিতি গঠন করা হয়। পঞ্চায়েত সমিতি গঠনের আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল নেতৃত্ব সহ কর্মিরাও।

রবিবার

সড়ক সংস্কারের দাবি উঠেছে

বাইপাসের রাস্তাটি ঝা চকচকে । কিন্তু মালতীপুরে বাসস্ট্যান্ড থেকে কালীবাড়ি পর্যন্ত সড়কটির অবস্থা বেহাল । বেহাল ওই সড়কটি দীর্ঘদিন ধরেই সংস্কার করা হয়নি বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ওই সড়ক দিয়ে যাতায়াতকারী বিভিন্ন যানের চালক ও যাত্রীরাও রাস্তাটি সংস্কারের দাবি তুলেছেন। সড়ক সংস্কারের দাবি তুলেছেন ব্যবসায়ী মহলও। https://youtu.be/mBwPSg-wAfY

তুমুল বৃষ্টির মধ্যেও

পুনর্নির্বাচনের দিন বৃষ্টির মধ্যেও ছাতা হাতে ভোটারদের লম্বা লাইন 
আমাদের চাঁচল : পুনর্নির্বাচনের দিন চাঁচলে সোমবার বিকেলের দিকে  তুমুল বৃষ্টি হয়। দেখা যায়, ওই বৃষ্টির মধ্যেও প্রায় পাঁচ শতাধিক পুরুষ ও মহিলা ভোটারের লম্বা লাইন। মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তারা। তাদের একটাই বক্তব্য ,'আমার ভোট আমার অধিকার। প্রাকৃতিক প্রতিকূলতাতে হার মানবো না। যেভাবেই হোক নিজের ভোট আমরা নিজে দিয়েই যাব।' কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের ১৬৮ নং প্রাণসাগর বুথে তুমুল বৃষ্টির মধ্যেও সোমবার  ভোটারদের দীর্ঘ  লাইনের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। "Amader chanchol" youtube channel -র বিশেষ ভিডিও প্রতিবেদনটি দেখুন।(https://youtube.com/shorts/ElIrUFnlWiE?feature=share)

শনিবার

বীর শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে

আমাদের চাঁচল :বীরশহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে শুক্রবার প্রতিবছরের মতো এইবারও ওল্ড মালদা ব্লকের বাঁচামারির বিবেকানন্দ শিশু মন্দিরের উদ্যোগে ও ভারত স্কাউটস্ এন্ড গাইডস্, মালদা জেলা শাখার সহযোগিতায় দশম বর্ষে এক মনোজ্ঞ পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গণে  শ্রদ্ধাঞ্জলি জানিয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।ওই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও অভিভাবিকা সহ ৫৬ জন রক্তদান করেন। শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিবেকানন্দ শিশু মন্দিরের সভাপতি অম্লান গাঙ্গুলী, সম্পাদক প্রীতমরঞ্জন রায়,  মালদা মেডিক্যাল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক অশোক চক্রবর্তী, সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা শাখার রক্তদান আন্দোলনের কর্মী সুরজিৎ মন্ডল, বর্তমানে রক্তের সংকটকালীন অবস্থায় দরকার আরও রক্তদান শিবিরের। ব্লাড সেন্টারের রক্তের ঘাটতি মেটাতে জন্মদিন, বিবাহবার্ষিকী রিটায়ারমেন্ট ও  পারিবারিক অনুষ্ঠানে রক্তদান শিবির সংগঠিত করার আহ্বান জানিয়েছেন ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা । ভিডিও প্রতিবেদনটি দেখুন 'আমাদের চাঁচল '( ফেসবুক) ও ইউটিউব চ্যানেলে ( Amader Chanchol)।(https://youtu.be/4m67BbK8wxE)


বিজেপির সমর্থন নিয়ে পঞ্চায়েতের বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস

আমাদের চাঁচল :বিজেপির তিন নির্বাচিত সদস্যের সমর্থন নিয়ে চাঁচল দুই ব্লকের ভাকরি পঞ্চায়েতে শুক্রবার বোর্ড গঠন করল তৃণমূল। প্রধান হিসেবে নির্বাচিত হয়েছে আগ্নেশ পারভিন। আর উপপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন রাইমণি দাস। 
প্রধান ও উপপ্রধান এই দুটি পদ তৃণমূলের দখলে।
জানা যায় ,পঞ্চায়েত নির্বাচনে ভাকরি পঞ্চায়েতের ২০টি আসনের মধ্যে তৃণমূল ৮ টি, কংগ্রেস ৭টি, বিজেপি তিন ও সিপিএম ২টি আসন পেয়েছে। বিজেপির ৩ নির্বাচিত সদস্যের সমর্থন নিয়ে ওই পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে তৃণমূল কংগ্রেস।
ভাকরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ সভাপতি শেখ বাপ্পা বলেন, ভাকরি পঞ্চায়েতে বোর্ড গঠন হয়েছে। প্রধান ওউপ প্রধান এই দুটি পদে পেয়েছে তৃণমূলের নির্বাচিত সদস্য। পঞ্চায়েত গঠন করতে পেরে খুব ভালো লাগছে, দিদির উন্নয়নের সকলে মিলে আমরা সামিল হব। এলাকার উন্নয়নের কাজ আশা করি খুব ভালোভাবেই হবে।"
তৃণমূলের নতুন প্রধান আগ্নেশ পারভিন বলেন, "তৃণমূল আজকে ভাকরিতে বোর্ড গঠন করেছে। এলাকায় উন্নয়নের কাজ করতে চাই। এলাকার যে সমস্ত উন্নয়নের কাজকর্ম অসমাপ্ত রয়েছে সবই করা হবে ।এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করব আমরা।"
তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদের ১৮ নং আসনের তৃণমূলের জয়ী প্রার্থী রেহানা পারভিন বলেন, আজকে ভাকরি পঞ্চায়েতের বোর্ড গঠন হয়েছে। প্রধান ও উপপ্রধান হিসেবে তৃণমূলের দুই প্রার্থী নির্বাচিত হয়েছেন। খুব ভালো লাগছে, আমাদের দল তৃণমূল এখানে বোর্ড গঠন করেছে ।আশা করছি, এলাকার উন্নয়নের কাজ খুব ভালোভাবেই হবে।"

জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

জাতীয় সড়ক সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা।
চাঁচলের পাহাড়পুরে ৮১ নং জাতীয় সড়ক অবরোধ করে শনিবার বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। জাতীয় সড়ক বাঁশ দিয়ে ঘিরে এদিন প্রায় ১ ঘণ্টা বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।পথ অবরোধের জেরে রাস্তার দুই প্রান্তে প্রচুর গাড়ি-ঘোড়া আটকে পড়ে। নিত্যযাত্রীরাও আটকে পড়ে।পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাঁচল থানার পুলিশ। রাস্তা দিয়ে সংস্কারের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়ে স্থানীয় বাসিন্দারা অবরোধ তুলে নেন। বাসিন্দারা অবশ্য জানিয়েছেন, অবিলম্বে রাস্তাটি সংস্কারের উদ্যোগ না নিলে ফের পথ অবরোধ করা হবে। বাসিন্দাদের অভিযোগ, পাহাড়পুরে ৮১ নং জাতীয় সড়কের একটা বড় অংশ জুড়ে ভেঙে গিয়েছে। তৈরি হয়েছে বিশাল বড় গর্ত । রাস্তার পাশে যারা বাসিন্দা রয়েছেন তারাও রীতিমতোন আতঙ্কিত। বেহাল সড়কের জন্য প্রায়ই সেখানে বিভিন্ন যানবাহন উল্টে পড়ছে বলে অভিযোগ। 
বাসিন্দাদের কথায়, অবিলম্বে সড়কটি সংস্কারের বিশেষ প্রয়োজন। যে কোনো সময় বড় ধরনের পথ দুর্ঘটনার আশঙ্কার কথাও জানিয়েছেন তারা।‌
এই বিশেষ ভিডিও প্রতিবেদনটি দেখুন 'আমাদের চাঁচল' (ফেসবুক) ও youtube( Amader Chanchol) -এ(https://youtu.be/4m67BbK8wxE)

বৃহস্পতিবার

চাঁচলে পঞ্চায়েত গঠনের আগের মূহূর্তে

আমাদের চাঁচল: বুধবার চাঁচলে পঞ্চায়েত গঠনের আগের মূহূর্তটি দেখুন। ফেসবুক পেজ ('আমাদের চাঁচল') ও ইউটিউব চ্যানেলে (Amader Chanchol) ভিডিও প্রতিবেদনটি দেখুন। https://youtu.be/J7ca7SLAtVU

বুধবার

চাঁচল গ্রাম পঞ্চায়েত গঠনের আগে উপপ্রধানের পদ নিয়ে শুরু হয়

আমাদের চাঁচল :চাঁচল গ্রাম পঞ্চায়েত গঠনের আগে বুধবার উপপ্রধানের পদ নিয়ে শুরু হয় টানাপোড়েন। বিক্ষোভ দেখান তৃণমূল দলেরই একাংশ।বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন ।

সোমবার

১০০ দিনের কাজে শ্রমিকদের পাওনা টাকা আদায়ের দাবিতে আন্দোলনে তৃণমূল কংগ্রেস

আমাদের চাঁচল: ১০০দিনের কাজে শ্রমিকদের পারিশ্রমিকের দাবিতে  রাজ্য জুড়ে আন্দোলনে নামল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ।কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে  বঞ্চনার অভিযোগ তুলে রবিবার চাঁচলের পোস্ট অফিস মোড়ে চাঁচল -১ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধরনা মঞ্চ থেকে বিক্ষোভ দেখানো হয়।শাসকদল তৃণমূল কংগ্রেসের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁচল -১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আফসার আলি, মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মহম্মদ সামিউল ইসলাম, মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রফিকুল হোসেন সহ জেলা ও ব্লক নেতৃত্বের অন্যান্যরাও ।'আমাদের চাঁচল' (ফেসবুক পেজ) ও 'Amader Chanchol' ( Youtube Channel) '- এ ভিডিও প্রতিবেদনটি দেখুন।(https://youtu.be/wFWZbttpHi0)

রবিবার

অমৃত ভারত প্রকল্পের শিলান্যাস: নতুন রূপে সাজছে সামসি রেলওয়ে স্টেশন

আমাদের চাঁচল:ভারত জুড়ে ৫০৮ টি রেল স্টেশনে অমৃত ভারত প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ওই প্রকল্পে আওতায় আনা হয়েছে মালদহ জেলার চাঁচল মহকুমার সামসি রেলস্টেশনটিকেও। ওই প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান উপলক্ষে আজ রবিবার সামসি রেলস্টেশনে রেল কর্তৃপক্ষের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদহের বিজেপির সাংসদ খগেন মুর্মু সহ রেলের আধিকারিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানা যায়, শুধুমাত্র সামসি নয়, মালদহ জেলার আরও ৫ টি রেল স্টেশনও অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা হয়েছে।এই প্রকল্পের মাধ্যমে মূলত রেলস্টেশনের পরিকাঠামো সহ যাত্রী সুবিধার বিষয়গুলোর উপর বিশেষ জোর দেওয়া হবে। রেল সূত্রে জানা গেছে, প্রযুক্তি ও আধুনিকীকরণের মাধ্যমে সাজিয়ে তোলা হবে রেল স্টেশনগুলি । আমাদের চাঁচল পেজের ভিডিও প্রতিবেদনটি দেখুন।( https://youtu.be/wCJhlBNuUnk)

শনিবার

আন্তর্জাতিক স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে খুদেরা

আন্তর্জাতিকস্তরের ক্যারাটে প্রতিযোগিতায় বিরাট সাফল্য অর্জন করেছে চাঁচলের ক্ষুদেরা। মালদহ জেলার চাঁচলের একটি ক্যারাটে প্রশিক্ষণ একাডেমির ঝুলিতে এসেছে ২টি স্বর্ণপদক সহ মোট ৭ টি পদক। সাবজুনিয়ার ও জুনিয়ার দুটি বিভাগে ওই পদকগুলি এসেছে।ক্ষুদেদের সাফল্যে উচ্ছ্বসিত চাঁচল এলাকার মানুষজন। প্রশিক্ষকদের প্রশংসায় পঞ্চমুখ অভিভাবকরা। গত ৩০ ও ৩১ শে জুলাই কোলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে অষ্টম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আসর বসে। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সবমিলিয়ে মোট  ৮ টি দেশ। 'বেঙ্গল ওয়ারিয়র সেইসিন মার্শাল আর্ট একাডেমি'র চাঁচল শাখা থেকে সাব জুনিয়র ও জুনিয়র বিভাগে বেশ কয়েকজন প্রতিযোগী অংশগ্রহণ করার সুযোগ পায়।আর ওই প্রতিযোগিতায় অংশ নিয়েই প্রথমবারেই  বাজিমাত করে ক্ষুদেরা।সাবজুনিয়র মহিলা বিভাগে সোনার পদক পেয়েছে চাঁচলের কারুশা মন্ডল । বয়স (৬) । আর জুনিয়র মহিলা বিভাগেও সোনা জিতে নিয়েছে সুইটি পারভিন। বয়স (১২)। অন্যদিকে সাব জুনিয়র ও জুনিয়র বিভাগেও ৩টি রূপা ও দুটি ব্রোঞ্জ এসেছে। বছর দুয়েক আগেও চাঁচলে ক্যারাটে প্রশিক্ষণের দেওয়া হতো না। এই একাডেমির পক্ষ থেকেই চাঁচলে প্রথমবারের মতো শুরু হয় ক্যারাটে প্রশিক্ষণ। প্রথমে মাত্র একজন ছাত্রীকে নিয়ে শুরু হয়েছিল প্রশিক্ষণ শিবির।পরবর্তীতে আরও কয়েকজন ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিতে শুরু করে। স্বল্প সময়ের মধ্যেই এই সাফল্যে উচ্ছ্বসিত এলাকার মানুষজন।পদকজয়ী ক্ষুদেরাও জানিয়েছে সাফল্য তাদের অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে তারা আরও এগিয়ে যেতে চায়।প্রশিক্ষকরাও গর্বিত ছাত্রছাত্রীদের সাফল্যে। অভিভাবকরা বলেন, বর্তমান সময়ে আত্মরক্ষার জন্য ক্যারাটে জানা অত্যন্ত প্রয়োজন।ক্যারাটে প্রশিক্ষণে আত্মরক্ষার প্রশিক্ষণের পাশাপাশি শরীরচর্চাও  হচ্ছে। প্রশিক্ষকরা অত্যন্ত যত্ন নিয়ে সঠিকভাবে প্রশিক্ষণ দিচ্ছেন। আর তার ফলশ্রুতিতেই এসেছে এই সাফল্য। আমাদের চাঁচল পেজের ভিডিও প্রতিবেদনটি দেখুন।। (https://youtu.be/SQ0Qukz-2q4)

বুধবার

নদী বাঁধের উপরে পিচের রাস্তায় তৈরি হয়েছে বড় একটি গর্ত

মালদহ জেলার চাঁচল -১ ব্লকের খরবা অঞ্চলের দিয়াগঞ্জ এলাকায় মহানন্দা নদী বাঁধের পিচের রাস্তার উপর তৈরি হয়েছে বড় একটি গর্ত। রাস্তা দিয়ে চলাচল করার সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন বাসিন্দারা। গর্ত বোজানো সহ রাস্তাটি সংস্কারের দাবি তুলেছেন এলাকাবাসী। সমস্যা মেটাতে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি উঠেছে।দেবাশিস ঘোষের রিপোর্ট। আমাদের চাঁচল।https://youtu.be/dkpL8ZNunNk

শনিবার

পাটের আঁশ ছাড়িয়ে নেওয়া হচ্ছে

পাটের আঁশ ছাড়িয়ে নেওয়া হচ্ছে। চাঁচলের মালতীপুরে পাট ধোওয়া ও আঁশ ছাড়িয়ে নেওয়া হচ্ছে। পাটের আঁশ ছাড়িয়ে কাঠি আলাদা করা হচ্ছে।(https://youtube.com/shorts/4GQtVobCFuk?feature=share)

সোমবার

চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে

 
একাধিক সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে চতুর্থ বর্ষ উদযাপন করছে এক স্বেচ্ছাসেবী সংগঠন।রাণী দাক্ষায়ণী উচ্চ বিদ্যালয়ে রবিবার ওই সংস্থার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি, রক্তদাতা সহ ওই সংস্থার চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে আগত অতিথিদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়। স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ নিয়ে সচেতনতামূলক প্রচারও করা হয় স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সিরাজুল হক বলেন, সংস্থার চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।এই পর্যন্ত ৪০জন স্বেচ্ছায় রক্ত দান করেছেন। আশা করছি ৭০ জন শিবিরে রক্তদান করবে। রক্তদাতা ও আগত অতিথিদের হাতে চারাগাছ তুলে দেওয়া হচ্ছে।" চাঁচলের সহকারী সুপার ত্রিদিব মাইতি বলেন, পাওয়ার অফ হিউম্যানিটির সদস্যরা সমাজসেবা মূলক কাজকর্ম করে চলেছে। ' সংস্থার সদস্যা মেহেক পারভিন বলেন ,' পরিবেশ রক্ষা করতে হলে আমাদের প্রত্যেকেই অবশ্যই গাছ লাগাতে হবে। রক্তদানেও সকলকেই এগিয়ে আসতে হবে । 'সংস্থার চতুর্থ বর্ষ পূর্তিতে সকলের কাছে বার্তা দেন তিনি।  

রবিবার

কাপড়ের তৈরি হাতপাখার চাহিদা বাড়ছে এলাকায়



চাঁচলের বারোগাছিয়ার বাসিন্দা শুকুর মহম্মদের হাতের তৈরি কাপড়ের পাখার চাহিদা বাড়ছে। তার হাতের তৈরি কাপড়ের ঝালর দেওয়া পাখার কদর বাড়ছে এলাকাতেও। 
আরও বিস্তারিত জানতে "Amader chanchol" (YouTube) - ফলো করুন ।
ভিডিও প্রতিবেদনটির link দেওয়া হল। (https://youtu.be/zNU2SxH-oNo)

শনিবার

কাঁচা লঙ্কার দামেও বাড়ছে ঝাঁজ

https://youtube.com/shorts/qAdw3kmvueA?feature=share

আজ থেকে শুরু হল পঠন-পাঠন, আগত ছাত্র-ছাত্রীদের চকলেট দিয়ে স্বাগত জানালেন স্কুল কর্তৃপক্ষ

মালদহের চাঁচল-২ ব্লকের গোবিন্দপাড়া হাইস্কুলে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পঠন-পাঠন শুরু হল। আগত ছাত্র-ছাত্রীদের চকলেট দিয়ে স্বাগত জানালেন স্কুল কর্তৃপক্ষ। (ভিডিওটি দেখুন:https://youtu.be/vvUTaf5KEAQ)

বৃহস্পতিবার

পায়ে পায়ে

পায়ে পায়ে 
দেবাশিস ঘোষ 

পায়ে পায়ে ফুটবল 
পায়ে পায়ে পদাঘাত
পায়ে পায়ে প্রতিষ্ঠা 
পায়ে পায়ে যে – ম –ন সমুদ্রে পৌঁছে যাওয়া 
পায়ে পায়ে তেমনই নষ্ট নক্ষত্রের আমন্ত্রণে 
সাড়া না দিয়ে অচিনপুরে উধাও হওয়া ।।

সকলেই ছেড়ে যায়


 সকলেই ছেড়ে যায়
দেবাশিস ঘোষ 

একসময় সকলেই ছেড়ে যায় বধ্যভূমি , এ মাঠ 
একাকী নীলাভ জ্যোৎস্নায় মৌন থাকে চাঁদ 
তুমি কেবল লটকে থাকো গাছে  
তুমিই কেবল লটকে থাকো গাছে 
তোমার মজ্জা মগজ নিয়ে 
অথচ , একসময় সকলেই ছেড়ে যায় -
এ বধ্যভূমি , এ মাঠ ।।

শনিবার

শুক্রবার

তুমি যদি বাড়িয়ে দাও হাত

তুমি যদি বাড়িয়ে দাও হাত

দেবাশিস ঘোষ

তুমি যদি বাড়িয়ে দাও হাত
তুমি যদি বাড়িয়ে দাও তোমার এক হাত -
এক থেকে দুই , মিলে যাবে সহস্র হাতে হাত ।
তুমি যদি বাড়িয়ে দাও হাত
তুমি যদি বাড়িয়ে দাও তোমার এক হাত
দেখবে : সমস্ত কুটিলতা ভুলে একে একে -
মিলে যাবে সহস্র হাতে হাত ।
তুমি যদি বাড়িয়ে দাও হাত
তুমি যদি বাড়িয়ে দাও তোমার এক হাত -
এক থেকে দুই , দুই থেকে চার :
ধীরে ধীরে একদিন মিলে যাবে সহস্র হাতে হাত ।
তুমি যদি বাড়িয়ে দাও ,
তোমার এক হাত -
এক থেকে দুই , হাতে হাত একদিন মিলে যাবে সহস্র হাত ।
তুমি যদি বাড়িয়ে দাও তোমার এক হাত -
দেখবে : সমস্ত কুটিলতা ভুলে –
একদিন ঠিক ঠিক মিলে যাবে সহস্র হাতে হাত
মিলে যাবে নিশ্চয়ই ।।


রবিবার

KALI DAUR-2011

THE PLAY OF FIRE ON THE OCCASION OF KALI DAUR ON  THURSDAY NIGHT AT MALATI PUR  (CHANCHAL SUB DIVISION)