শনিবার

আন্তর্জাতিক স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে খুদেরা

আন্তর্জাতিকস্তরের ক্যারাটে প্রতিযোগিতায় বিরাট সাফল্য অর্জন করেছে চাঁচলের ক্ষুদেরা। মালদহ জেলার চাঁচলের একটি ক্যারাটে প্রশিক্ষণ একাডেমির ঝুলিতে এসেছে ২টি স্বর্ণপদক সহ মোট ৭ টি পদক। সাবজুনিয়ার ও জুনিয়ার দুটি বিভাগে ওই পদকগুলি এসেছে।ক্ষুদেদের সাফল্যে উচ্ছ্বসিত চাঁচল এলাকার মানুষজন। প্রশিক্ষকদের প্রশংসায় পঞ্চমুখ অভিভাবকরা। গত ৩০ ও ৩১ শে জুলাই কোলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে অষ্টম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আসর বসে। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সবমিলিয়ে মোট  ৮ টি দেশ। 'বেঙ্গল ওয়ারিয়র সেইসিন মার্শাল আর্ট একাডেমি'র চাঁচল শাখা থেকে সাব জুনিয়র ও জুনিয়র বিভাগে বেশ কয়েকজন প্রতিযোগী অংশগ্রহণ করার সুযোগ পায়।আর ওই প্রতিযোগিতায় অংশ নিয়েই প্রথমবারেই  বাজিমাত করে ক্ষুদেরা।সাবজুনিয়র মহিলা বিভাগে সোনার পদক পেয়েছে চাঁচলের কারুশা মন্ডল । বয়স (৬) । আর জুনিয়র মহিলা বিভাগেও সোনা জিতে নিয়েছে সুইটি পারভিন। বয়স (১২)। অন্যদিকে সাব জুনিয়র ও জুনিয়র বিভাগেও ৩টি রূপা ও দুটি ব্রোঞ্জ এসেছে। বছর দুয়েক আগেও চাঁচলে ক্যারাটে প্রশিক্ষণের দেওয়া হতো না। এই একাডেমির পক্ষ থেকেই চাঁচলে প্রথমবারের মতো শুরু হয় ক্যারাটে প্রশিক্ষণ। প্রথমে মাত্র একজন ছাত্রীকে নিয়ে শুরু হয়েছিল প্রশিক্ষণ শিবির।পরবর্তীতে আরও কয়েকজন ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিতে শুরু করে। স্বল্প সময়ের মধ্যেই এই সাফল্যে উচ্ছ্বসিত এলাকার মানুষজন।পদকজয়ী ক্ষুদেরাও জানিয়েছে সাফল্য তাদের অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে তারা আরও এগিয়ে যেতে চায়।প্রশিক্ষকরাও গর্বিত ছাত্রছাত্রীদের সাফল্যে। অভিভাবকরা বলেন, বর্তমান সময়ে আত্মরক্ষার জন্য ক্যারাটে জানা অত্যন্ত প্রয়োজন।ক্যারাটে প্রশিক্ষণে আত্মরক্ষার প্রশিক্ষণের পাশাপাশি শরীরচর্চাও  হচ্ছে। প্রশিক্ষকরা অত্যন্ত যত্ন নিয়ে সঠিকভাবে প্রশিক্ষণ দিচ্ছেন। আর তার ফলশ্রুতিতেই এসেছে এই সাফল্য। আমাদের চাঁচল পেজের ভিডিও প্রতিবেদনটি দেখুন।। (https://youtu.be/SQ0Qukz-2q4)