রবিবার

অমৃত ভারত প্রকল্পের শিলান্যাস: নতুন রূপে সাজছে সামসি রেলওয়ে স্টেশন

আমাদের চাঁচল:ভারত জুড়ে ৫০৮ টি রেল স্টেশনে অমৃত ভারত প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ওই প্রকল্পে আওতায় আনা হয়েছে মালদহ জেলার চাঁচল মহকুমার সামসি রেলস্টেশনটিকেও। ওই প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান উপলক্ষে আজ রবিবার সামসি রেলস্টেশনে রেল কর্তৃপক্ষের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদহের বিজেপির সাংসদ খগেন মুর্মু সহ রেলের আধিকারিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানা যায়, শুধুমাত্র সামসি নয়, মালদহ জেলার আরও ৫ টি রেল স্টেশনও অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা হয়েছে।এই প্রকল্পের মাধ্যমে মূলত রেলস্টেশনের পরিকাঠামো সহ যাত্রী সুবিধার বিষয়গুলোর উপর বিশেষ জোর দেওয়া হবে। রেল সূত্রে জানা গেছে, প্রযুক্তি ও আধুনিকীকরণের মাধ্যমে সাজিয়ে তোলা হবে রেল স্টেশনগুলি । আমাদের চাঁচল পেজের ভিডিও প্রতিবেদনটি দেখুন।( https://youtu.be/wCJhlBNuUnk)