পুনর্নির্বাচনের দিন বৃষ্টির মধ্যেও ছাতা হাতে ভোটারদের লম্বা লাইন
আমাদের চাঁচল : পুনর্নির্বাচনের দিন চাঁচলে সোমবার বিকেলের দিকে তুমুল বৃষ্টি হয়। দেখা যায়, ওই বৃষ্টির মধ্যেও প্রায় পাঁচ শতাধিক পুরুষ ও মহিলা ভোটারের লম্বা লাইন। মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তারা। তাদের একটাই বক্তব্য ,'আমার ভোট আমার অধিকার। প্রাকৃতিক প্রতিকূলতাতে হার মানবো না। যেভাবেই হোক নিজের ভোট আমরা নিজে দিয়েই যাব।' কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের ১৬৮ নং প্রাণসাগর বুথে তুমুল বৃষ্টির মধ্যেও সোমবার ভোটারদের দীর্ঘ লাইনের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। "Amader chanchol" youtube channel -র বিশেষ ভিডিও প্রতিবেদনটি দেখুন।(https://youtube.com/shorts/ElIrUFnlWiE?feature=share)