আমাদের চাঁচল :বীরশহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে শুক্রবার প্রতিবছরের মতো এইবারও ওল্ড মালদা ব্লকের বাঁচামারির বিবেকানন্দ শিশু মন্দিরের উদ্যোগে ও ভারত স্কাউটস্ এন্ড গাইডস্, মালদা জেলা শাখার সহযোগিতায় দশম বর্ষে এক মনোজ্ঞ পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গণে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।ওই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও অভিভাবিকা সহ ৫৬ জন রক্তদান করেন। শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিবেকানন্দ শিশু মন্দিরের সভাপতি অম্লান গাঙ্গুলী, সম্পাদক প্রীতমরঞ্জন রায়, মালদা মেডিক্যাল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক অশোক চক্রবর্তী, সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা শাখার রক্তদান আন্দোলনের কর্মী সুরজিৎ মন্ডল, বর্তমানে রক্তের সংকটকালীন অবস্থায় দরকার আরও রক্তদান শিবিরের। ব্লাড সেন্টারের রক্তের ঘাটতি মেটাতে জন্মদিন, বিবাহবার্ষিকী রিটায়ারমেন্ট ও পারিবারিক অনুষ্ঠানে রক্তদান শিবির সংগঠিত করার আহ্বান জানিয়েছেন ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা । ভিডিও প্রতিবেদনটি দেখুন 'আমাদের চাঁচল '( ফেসবুক) ও ইউটিউব চ্যানেলে ( Amader Chanchol)।(https://youtu.be/4m67BbK8wxE)