শনিবার

বিজেপির সমর্থন নিয়ে পঞ্চায়েতের বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস

আমাদের চাঁচল :বিজেপির তিন নির্বাচিত সদস্যের সমর্থন নিয়ে চাঁচল দুই ব্লকের ভাকরি পঞ্চায়েতে শুক্রবার বোর্ড গঠন করল তৃণমূল। প্রধান হিসেবে নির্বাচিত হয়েছে আগ্নেশ পারভিন। আর উপপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন রাইমণি দাস। 
প্রধান ও উপপ্রধান এই দুটি পদ তৃণমূলের দখলে।
জানা যায় ,পঞ্চায়েত নির্বাচনে ভাকরি পঞ্চায়েতের ২০টি আসনের মধ্যে তৃণমূল ৮ টি, কংগ্রেস ৭টি, বিজেপি তিন ও সিপিএম ২টি আসন পেয়েছে। বিজেপির ৩ নির্বাচিত সদস্যের সমর্থন নিয়ে ওই পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে তৃণমূল কংগ্রেস।
ভাকরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ সভাপতি শেখ বাপ্পা বলেন, ভাকরি পঞ্চায়েতে বোর্ড গঠন হয়েছে। প্রধান ওউপ প্রধান এই দুটি পদে পেয়েছে তৃণমূলের নির্বাচিত সদস্য। পঞ্চায়েত গঠন করতে পেরে খুব ভালো লাগছে, দিদির উন্নয়নের সকলে মিলে আমরা সামিল হব। এলাকার উন্নয়নের কাজ আশা করি খুব ভালোভাবেই হবে।"
তৃণমূলের নতুন প্রধান আগ্নেশ পারভিন বলেন, "তৃণমূল আজকে ভাকরিতে বোর্ড গঠন করেছে। এলাকায় উন্নয়নের কাজ করতে চাই। এলাকার যে সমস্ত উন্নয়নের কাজকর্ম অসমাপ্ত রয়েছে সবই করা হবে ।এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করব আমরা।"
তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদের ১৮ নং আসনের তৃণমূলের জয়ী প্রার্থী রেহানা পারভিন বলেন, আজকে ভাকরি পঞ্চায়েতের বোর্ড গঠন হয়েছে। প্রধান ও উপপ্রধান হিসেবে তৃণমূলের দুই প্রার্থী নির্বাচিত হয়েছেন। খুব ভালো লাগছে, আমাদের দল তৃণমূল এখানে বোর্ড গঠন করেছে ।আশা করছি, এলাকার উন্নয়নের কাজ খুব ভালোভাবেই হবে।"