দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ। জখম হয়েছেন একজন মহিলা সহ ৩ জন।
মালদহ জেলার চাঁচল থানার পৌড়িয়ায় এক ইঁটভাটার সামনে চাঁচল- আশাপুর রাজ্য সড়কের উপরে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে । পুলিশ ,স্থানীয় ও হাসপাতালের সূত্রে জানা যায়, দুর্ঘটনায় একজন মহিলা সহ আরও দুইজন জখম হয়েছেন ।
আরও জানা গেছে, দুজন টোটো চালক তাদের জখম অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতা নিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। চাঁচলের super speciality হাসপাতালে তাদের ভর্তি করা হয়। পাশাপাশি, তাদের পরিবারের লোকজনকেও খবর দেওয়া হয়। খবর পেয়েই তাদের পরিবারের লোকজনেরা পেয়েই চাঁচলের সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে আসেন। দুর্ঘটনায় জখম ৩ জন চাঁচলের সুপারস্পেশ্যালিটি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতালের সূত্র থেকে জানা গেছে।
'আমাদের চাঁচল' ফেসবুক পেজে ও 'Amader Chanchol' you tube channel এ ভিডিও প্রতিবেদনটি দেখুন ।।