মঙ্গলবার

স্বাধীনতা দিবস পালন

আমাদের চাঁচল: মালদহ জেলার চাঁচল মহকুমার কলিগ্রাম হাইস্কুলেও মঙ্গলবার স্বাধীনতা দিবস পালন করা হয়।
অনুষ্ঠান শুরুর প্রথম পর্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।পড়ুয়াদের নিয়ে গোটা গ্রাম জুড়ে এইদিন একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।
   স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলে এইদিন রক্তদান শিবির আয়োজন করা হয়। জানা গেছে, প্রাক্তন ছাত্রছাত্রী ও স্কুল শিক্ষক সহ অন্যান্যরা এদিন ওই শিবিরে রক্তদানে এগিয়ে আসেন। প্রায় ৫০ জন এদিন ওই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা গেছে। শিবিরের শেষে রক্তদাতাদের হাতে শংসাপত্র ও একটি করে আম্রপলির চারা তুলে দেওয়া হয় ।