আমাদের চাঁচল: ১০০দিনের কাজে শ্রমিকদের পারিশ্রমিকের দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনে নামল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ।কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে রবিবার চাঁচলের পোস্ট অফিস মোড়ে চাঁচল -১ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধরনা মঞ্চ থেকে বিক্ষোভ দেখানো হয়।শাসকদল তৃণমূল কংগ্রেসের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁচল -১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আফসার আলি, মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মহম্মদ সামিউল ইসলাম, মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রফিকুল হোসেন সহ জেলা ও ব্লক নেতৃত্বের অন্যান্যরাও ।'আমাদের চাঁচল' (ফেসবুক পেজ) ও 'Amader Chanchol' ( Youtube Channel) '- এ ভিডিও প্রতিবেদনটি দেখুন।(https://youtu.be/wFWZbttpHi0)