আমাদের চাঁচল:কেদারনাথের পর এইবার উত্তরাখণ্ডের বদ্রীনাথের মন্দিরের আদলে তৈরি হবে দুর্গা পুজোর মন্ডপ। থাকছে বিশেষ আলোকসজ্জাও। শারদীয়া উৎসবে নজরকাড়া আয়োজন করতে চলেছে চাঁচল দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি।
উল্লেখ্য, গত বছর এই পুজো কমিটির পক্ষ থেকে কেদারনাথ মন্দিরের আদলে মন্ডপসজ্জা করা হয়েছিল। কেদারনাথ মন্দিরের আদলে তৈরি পুজোমণ্ডপ দর্শনার্থীদের যথেষ্ট নজর কেড়েছিল। দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির কর্মকর্তাদের কথায় , এই বছরও বদ্রীনাথের মন্দিরের আদলে তৈরি পুজো মণ্ডব ও নয়নাভিরাম আলোকসজ্জা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করবে।এই বছর পুজোর বাজেট ধরা হয়েছে প্রায় ৮ লক্ষ টাকা।মন্ডপ সজ্জার দায়িত্বে রয়েছেন স্থানীয় শিল্পী বাপ্পা ঝা।আর এই পুজো কমিটির প্রতিমা তৈরির দায়িত্বে রয়েছেন স্থানীয় বিশিষ্ট মৃৎশিল্পী লালু পাল। খুঁটি পুজোর মধ্য দিয়ে আজ রবিবার শারদীয়া উৎসবের শুভ সূচনা হল চাঁচলের দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির। ঢাকের বাদ্য , ঘণ্টা ও শঙ্খের ধ্বনি, মঙ্গলঘট , নৈবেদ্য ও পুরোহিতের পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শাস্ত্রবিধি মেনে রবিবার চাঁচলের দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির পুজো প্রাঙ্গণে খুঁটিপুজো অনুষ্ঠিত হল। মাতৃ আরাধনার প্রস্তুতি শুরু হল আজ থেকে।এইদিন খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তা সহ অন্যান্য বিশিষ্টজনেরাও।এইবছর চাঁচল দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির ১৭তম দুর্গা পুজো। মহকুমা সদর চাঁচলের অন্যতম এই দুর্গাপুজো কমিটিও বরাবরই বিগ বাজেটের পুজো করে আসছে ।
দুর্গাপূজার কাউন্ট ডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। খুঁটি পুজোর পর চাঁচল দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির পুজো প্রাঙ্গণে আজ থেকেই শুরু হল পুজো মন্ডপের কাঠামো গড়ার কাজ। আরও বিস্তারিত জানতে আমাদের চাঁচল ইউটিউব চ্যানেলে এই লিংকে ক্লিক করুন https://youtu.be/nhU_e9vh0uY?si=wTcN0WOtmT82GqcE