ভারত সরকারের নেহেরু যুব কেন্দ্র মালদার উদ্যোগে, মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় ২৬ শে নভেম্বর মঙ্গলবার মালদায় জাতীয় সংবিধান দিবস পালন করা হয় ।এই উপলক্ষে একাধিক কর্মসূচি নেওয়া হয়। মালদার ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তেলিপুকুরের লিচু বাগান থেকে পদযাত্রা সহ এলাকা পরিক্রমা করা হয়। এলাকা পরিক্রমা পর পরিক্রমার পর অনুষ্ঠান প্রাঙ্গণের মূল মঞ্চে দিনটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিনের ওই অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন মালদা বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী অরবিন্দ ব্যানার্জি, বিশিষ্ট আইনজীবী জলি ভাস্কর , পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলার সহ-সম্পাদক সুনীল কুমার সরকার, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখা ও জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা, সদানন্দপুর ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল ঘোষ, সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা শাখার সমাজকর্মী সুরজিৎ মন্ডল, রামকৃষ্ণ মিশন শিশু সদনের শিক্ষিকা প্রভাতী ভৌমিক, মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটি অন্যতম সদস্যা মিলি দাস, ধ্রুব দাশ প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে সকলকে ধন্যবাদ জানান মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির সদস্য রবি পাল । আমাদের চাঁচল।
Please click the link:
https://youtu.be/I02Bar8_3Zs?si=8xvTk84qxDcKANuB